রাত ১০টা পর্যন্ত ব্যবসায়ের অনুমতি পেলো ই-কমার্স

২ জুন, ২০২০ ১২:১৯  
স্বাস্থ্যবিধি মেনে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সংগঠন ই-ক্যাবের আবেদনের পরিপ্রেক্ষিত্রে মঙ্গলবার (২ জুন) এই অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কেন্দ্রিয় ডিজিটাল কমার্স সেল থেকে জারিকৃত এক নির্দেশনায় গৃহে অবস্থানকারী জনগণের সুবিধার্থে ই-কমার্সের মাধ্যমে পণ্য ও সেবা সামগ্রী সরবরাহের এই অনুমতি দেয়া হয়েছে। উপ-সচিব শরীফ রায়হান কবির স্বাক্ষরিত ওই চিঠিতে ফুডপান্ডা, উবার ইটস, হাংরিনাকি, ট্রান্সকম ফুড সহজ সহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রেস্টুরেন্‌টগুলোর রান্না ঘর সকাল ৬ট থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে রান্না ঘর, পরিবহন ও ডেলিভারীর সঙ্গে সংশ্লিষ্ট সকল ডেলিভারীম্যান ও যানবাহন ওই সময়ে চলাচলে কোনো বাধা থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও একই নির্দেশনায় পোশাক, বই, ইলেকট্রিক ও অত্যবাশ্যকীয় অন্যান্য পণ্য ই-কমার্সের মাধ্যমে ক্রয়-বিক্রয় কাজ একইসময় পর্যন্ত চলমান রাখার অনুমতি দেয়া হয়েছে।